৪ পুলিশ কর্মকর্তাকে বদলি, রংপুর ও কিশোরগঞ্জে নতুন এসপি

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ এপ্রিল) : বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন পদায়ন ও বদলির তালিকা:

১. ড. এস এম ফরহাদ হোসেন: কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) থেকে তাঁকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

২. মোহাম্মদ মিজানুর রহমান: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) থেকে তাঁকে কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

৩. মো. মারুফাত হুসাইন: রংপুরের পুলিশ সুপার (এসপি) পদ থেকে তাঁকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

৪. মোহাম্মদ মোজাম্মেল হক: আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার থেকে তাঁকে রংপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই বদলি করা হয়েছে। আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ