উত্তরে জিএস সাদেক খান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন

মেহ্দী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা (৯ এপ্রিল ২০১৬) : আওয়ামী লীগের দীর্ঘ দিনের নিঃস্বার্থ কর্মী সাদেক খানকে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর এর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদপুরের সাধারণ মানুষ। তারা বলেছেন, সাদেক খান দীর্ঘ দিন এই এলাকায় আওয়ামী লীগকে সক্রিয় রেখে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করেছেন। সাদেক খান মোহাম্মদপুর ও আদাবর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ওয়ান ইলেভেনের পর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোহাম্মদপুর-আদাবর থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছিলেন। পরে আওয়ামী লীগ সভানেত্রীর অনুরোধে ছেড়ে দেন। পরে এই আসন থেকে জাহাঙ্গীর কবীর নানককে মনোনয়ন দেয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

মোহাম্মদপুর ও আদাবর এলাকার সাধারণ মানুষ আওয়ামী লীগের দীর্ঘ দিনের নিঃস্বার্থ কর্মী সাদেক খানকে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর এর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) তারা এই প্রতিবেদককে বলেন, সাদেক খান দীর্ঘ দিন এই এলাকায় আওয়ামী লীগকে সক্রিয় রেখেছেন। নিঃস্বার্থভাবে দল ও সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। ভালবাসা অর্জন করেছেন।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরে সাংসদ এ কে এম রহমতুল্লাহ (ঢাকা-১১) সভাপতি ও মো. সাদেক খানকে সাধারণ সম্পাদক করা হচ্ছে। দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি এবং  শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হচ্ছে। প্রস্তাব করা এই কমিটি সভানেত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ