ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়েছেন মুরস

England Coach Piter Murosস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবারও ইংল্যান্ড জাতীয় দলের কোচ হলেন পিটার মুরস। শনিবার ইংল্যান্ডের কোচ হিসেবে মুরসের নাম ঘোষণা করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে ২০০৭ সালে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন মুরস। কেভিন পিটারসেনকে নিয়ে ঝামেলার জের ধরে ২০০৯ সালে তাকে বরখাস্ত করেছিল ইসিবি। ইংল্যান্ডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ল্যাঙ্কাশায়ারের দায়িত্ব নেন মুরস। ২০১১ সালে ৭৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান তিনি। এই সাফল্যই খুলে দিয়েছে আবারও ইংল্যান্ডে ফেরার দুয়ার।

অ্যান্ডি ফ্লাওয়ারের জায়গায় ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পেলেন ৫১ বছর বয়সী মুরস। অস্ট্রেলিয়ার কাছে ৫ টেস্টের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ‘হোয়াইওয়াশ’ হওয়ার পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ফ্লাওয়ার।

প্রধান কোচ হতে মুরসের সঙ্গে লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের ওয়ানডে দলের কোচ অ্যাশলি জাইলস। প্রথমে এগিয়েও ছিলেন ইংল্যান্ডের সাবেক স্পিনার জাইলস। তবে বাংলাদেশে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে অবস্থাই হয়ত তাকে এ লড়াইয়ে পেছনে ঠেলে দিয়েছে। সহকারী হিসেবে লঙ্কান কোচ পল ফাব্রেসের নাম শোনা গেলেও আনুষ্ঠানিক সেই ঘোষণা দেয়নি ইসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ