গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ জুলাই) : গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে অপতথ্য, ফেক ভিডিও এবং সাইবার বুলিংয়ের মাধ্যমে নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের হেয় করার প্রবণতা রুখতে বিশেষ আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের সিদ্ধান্তের কথা তুলে ধরেন তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেছেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ এবং সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়ার। সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইন যথাযথ প্রয়োগ করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে।

তিনি বলেন, কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটা স্বাভাবিক প্রক্রিয়া।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ