কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ জুলাই) : বিগত সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে প্রায় ১৪০ কোটি টাকার বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বর্তমান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়।

বিটিভির মাধ্যমে হওয়া এই দুর্নীতির বিষয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে এবং প্রতিবেদন পাওয়ার পর তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাফুফে সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

বিগত সরকারের আমলের সেই বিপুল খরচের বিপরীতে বর্তমান সরকারের একটি স্বচ্ছ ও সাশ্রয়ী চিত্র তুলে ধরেন তথ্যমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ছিল জনগণের টাকা খরচ না করে খেলা দেখানোর। সেই লক্ষ্যেই ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয় এবং চারটি গণমাধ্যমে তা সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে মাত্র ৩ থেকে ৪ কোটি টাকার মতো যে সামান্য ঘাটতি রয়েছে, তা বিজ্ঞাপনের আয় থেকে সম্পূর্ণ উঠে আসবে। ফলে এবারের বিশ্বকাপে সরকারি তহবিল থেকে খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় শূন্যের কোঠায়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ