জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রস্তাবেই সরকার আলোচনায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ এপ্রিল) : দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রস্তাবেই সরকার আলোচনা করতে প্রস্তুত বলে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি, অর্থনীতি ও নিরাপত্তা— সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, যা শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্যই তাৎপর্যপূর্ণ।

বুধবার (২২ এপ্রিল) সংসদে জরুরি জনগুরুত্বপূর্ বিষয়ে বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সংসদে আলোচ্য যে কোন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা কোনো বিভাজন চাই না। যেকোনো প্রস্তাব যদি জনগণের কল্যাণে হয়, সরকার তা বিবেচনায় নিতে প্রস্তুত।” তিনি বিরোধী দলের প্রস্তাবের প্রসঙ্গ টেনে বলেন, বিরোধী দল ও সরকার একসঙ্গে বসে আলোচনা করলে কার্যকর সমাধান বের করা সম্ভব। এ ক্ষেত্রে সংসদকেই প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য রাজনৈতিক দল যেকোনো জনস্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাব দিলে সরকার তা গ্রহণ ও আলোচনায় বসতে প্রস্তুত থাকবে। তিনি বলেন, “আমাদের অবস্থান যেখানেই হোক না কেন, জনগণের স্বার্থই আমাদের অগ্রাধিকার।” তিনি জানান, যেসব প্রস্তাব বাস্তবসম্মত ও জনগণের কল্যাণে কার্যকর হবে, সরকার তা দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেবে। সংসদকে তিনি জাতীয় ঐকমত্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা ও সহযোগিতার মাধ্যমেই দেশের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ