সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ এপ্রিল) : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটির প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার।
তিনি বলেন, সরকারের অনেক সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাকে পণ্য বিক্রি করা হয়। এছাড়া, ফ্যামিলি কার্ড আছে, সেটির আস্তে আস্তে বিস্তার হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এই মুহূর্তে আমদানি পণ্যের মজুত স্থিতিশীল।

তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। বাজার ব্যবস্থাপনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ