পুলিশের সাড়াশি অভিযানে মাগুরার শ্রীপুরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২১ এপ্রিল) : মাগুরার শ্রীপুর উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে পৃথক দুইটি মামলায় মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মামলার বিবরণ:

মামলা নং-১৫ | তারিখ: ২১/০৪/২০২৬ খ্রি.
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—

  • মতিয়ার খন্দকার (৬৫), পিতা: মৃত ছামাদ খন্দকার
  • নয়ন খাঁ (৪৫), পিতা: মৃত মানিক খাঁ
    উভয়ের ঠিকানা: বারইপাড়া, শ্রীপুর, মাগুরা
    উদ্ধার: ৩৪ পিস ইয়াবা
    বাদী: এসআই সুবীর রায়

মামলা নং-১৬ | তারিখ: ২১/০৪/২০২৬ খ্রি.
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—

  • মো. আপন আলী (২১), পিতা: মো. সুরুজ ইসলাম
  • মো. সোহান জোয়ার্দ্দার (২৬), পিতা: মো. সুরত আলী জোয়ার্দ্দার
    উভয়ের ঠিকানা: কাজলী, শ্রীপুর, মাগুরা
    উদ্ধার: ১৪ পিস ইয়াবা
    বাদী: এসআই মো. পলাশ পারভেজ

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহান জোয়ার্দ্দার ও তার সহযোগী আপন আলী সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের গ্রেপ্তারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তবে এলাকাবাসীর দাবি, শুধু এই চারজনকে গ্রেপ্তার করলেই মাদক সমস্যার সমাধান হবে না। তারা অভিযোগ করেন, কাজলী গ্রামসহ আশপাশের এলাকায় আরও কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। এসব ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শ্রীপুর থেকে মাদক কারবারিদের মূল শিকড় উপড়ে ফেলার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এই উদ্যোগে শ্রীপুরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ ফিরে আসছে বলে জানা গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ