হাম নিয়ে আমরা ব্লেইমগেম খেলতে চাই না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (পঞ্চগড়), এবিসিনিউজবিডি, (২০ এপ্রিল) : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘শিশুদের জীবন রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। হাম নিয়ে আমরা ব্লেইমগেম খেলতে চাই না।’ আজ সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলব না—বিগত সরকারের ব্যর্থতা। এই ব্লেইমগেম আমরা খেলতে চাই না। আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ। গুজবে কান না দিয়ে হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের তারেক রহমানের সরকার শিশুদের সুরক্ষার জন্য কোনো কমতি করবে না।’

এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জেলায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জনকে হাম রুবেলা টিকা দেওয়া হবে।

টিকা নিতে আসা একজন খাদিজা বেগম নামে এক অভিভাবক বলেন, ‘এলাকায় হাম ছড়িয়ে পড়ার কথা শুনে ভয়ে ছিলাম। আজ কেন্দ্রে এসে বাচ্চাকে টিকা দিয়ে এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে।’ মকছেদা খাতুন নামে আরেকজন বলেন, ‘সরকারিভাবে টিকার ব্যবস্থা করায় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমি চাই সব মা যেন তাঁদের শিশুকে সময়মতো টিকা কেন্দ্রে নিয়ে আসেন।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ