২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৭ এপ্রিল) : আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে ম্যাসিভভাবে হামের টিকার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কোনো টিকার ঘাটতি নেই, তাই অপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান দেওয়া যাবে না।’

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

যক্ষার টিকাসহ টিকা ইস্যুতে অপতথ্যে নজর না দেওয়ার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে যক্ষার দুইটি ভ্যারিয়েন্টের টিকা মজুত আছে বলেন মন্ত্রী। এছাড়া এন্টিরেভিট ভ্যাকসিন মজুত আছে বলে জানান তিনি। এ সময় ডেঙ্গুর প্রকোপ ব্যবস্থাপনা নিয়ে দুই সিটি করপোরেশনের বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী ৬ মাস পর্যন্ত টিকা প্রদানের সিরিঞ্জ মজুত আছে। একই সাথে হাম, যক্ষার টিকাসহ সিরিঞ্জ সরবরাহের বিষয়টি পাইপলাইনে রয়েছে।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ