এআইয়ের দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৫ জুলাই) : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে যথাযথভাবে অনুধাবন করে এর দীর্ঘমেয়াদি, কার্যকর ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তির এই যুগে এআই-এর সঠিক সুফল পেতে এর সুচিন্তিত ও নিরাপদ ব্যবহারের ওপরই মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৫ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যে কোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নেওয়ার কথাও বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। কিন্তু এখন থেকে সভ্যতার পথচলায় মানুষ একা নয়, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ