৬ পাটকল হস্তান্তর এ বছরই: পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা),এবিসিনিউজবিডি, (২৩ এপ্রিল) : বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের হাতে যে পাটকলগুলো রয়েছে সেগুলো দ্রুতই এই খাতে কিংবা অন্য উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে বন্ধ মিল ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে সভা শেষে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, চলতি বছর আরও ছয়টি পাটকল বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। যেগুলো এই খাতে কিংবা অন্য উন্নয়নমূলক খাতে ব্যবহৃত হলে হাজারের বেশি কর্মক্ষেত্রের সুযোগ হবে। এর ফলে আয় হবে বিপুল সংখ্যক বৈদেশিক অর্থ।
একই সঙ্গে বন্ধ থাকা পাটকলগুলো বেসরকারি খাতে হস্তান্তর করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে আনার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয় বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।
মনোয়ারুল হক/
