মাদক, ইভটিজিং ও সামাজিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (২১ এপ্রিল) : মাদক, ইভটিজিং, দাঙ্গা ও সামাজিক সহিংসতা প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহম্মদপুর থানা আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তাঁর বক্তব্যে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সকলের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাগুরা জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সহিংসতা ও ইভটিজিং নির্মূলে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করেই একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক মাদকমুক্ত, সহিংসতামুক্ত ও ট্রাফিক সচেতন নিরাপদ সমাজ—এমন প্রত্যাশাই ব্যক্ত করা হয় সভা থেকে।
মনোয়ারুল হক/
