অধিবেশন চলাকালে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২১ এপ্রিল) : বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা অন্য কোনো ভোজনমূলক কাজও করার রেওয়াজ নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান। জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। প্রতিউত্তরে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

সংসদের রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে না খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের বৈঠক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো অংশ নয়, তাই অধিবেশন কক্ষে বসে খাওয়া এই বিধির পরিপন্থী। এমন রেওয়াজও দেখা যায় না সংসদে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ