বিদায় বেলায় কোচ সারোয়ার ইমরানকে স্মরণ রুবেলের

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ এপ্রিল) : সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন রুবেল হোসেন। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। লম্বা সময় দলের বাইরে থাকা এই পেসার গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল।

তবে অবসর নেওয়ার সপ্তাহখানেক পার না হতেই বিসিবির সম্মাননা পেলেন রুবেল। আজ (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে-ই বাংলায় তাকে সম্মাননা দেয় বিসিবি। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ বেশ কয়েকজন সদস্য।

পরে রুবেল বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। ২০০৯ সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

‘আমি যখন জাতীয় দল থেকে অবসর নেই তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন এবং আমাকে বলেন, ‘রুবেল তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই’। বিসিবিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।’

কোচ সারোয়ার ইমরানকে আলাদা করে স্মরণ করেছেন রুবেল, ‘আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়। তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি। তাকে শুভকামনা জানাই।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ