যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা করবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ এপ্রিল) : যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (আইআরএনএ)।

সোমবার (২০ এপ্রিল) আইআরএনএ জানায় ‘ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার যে খবর ছড়ানো হচ্ছে, তা মিথ্যা।’

এটি এমন সময়ে ঘটল, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির মেয়াদ ২২ এপ্রিল শেষ হওয়ার ঠিক আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলোচকদের পাকিস্তানে পাঠানোর নির্দেশ দেওয়ার পর।

আইআরএনএ-এর মতে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি, অযৌক্তিক ও অবাস্তব প্রত্যাশা, ঘন ঘন অবস্থান পরিবর্তন, ক্রমাগত স্ববিরোধিতা, এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী তথাকথিত নৌ অবরোধের পাশাপাশি হুমকিমূলক বক্তব্য আলোচনায় অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।’

এতে আরও বলা হয়, ‘এই পরিস্থিতিতে গঠনমূলক আলোচনার সম্ভাবনা ক্ষীণই থাকছে’।

তেহরান আরও অভিযোগ করেছে, ওয়াশিংটন দেশটির ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে ‘দোষারোপের খেলা’ খেলছে এবং দ্বিতীয় দফার আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে মিথ্যা ছড়াচ্ছে। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ