বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ এপ্রিল) : বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন কোনো প্রতিশোধ নয়। কোনো প্রতিহিংসা নয়। আমরা প্রতিশোধ, প্রতিহিংসা বিশ্বাস করি না।
সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন না। আমরা অন্তর্ভুক্তমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যে সমাজে মত পার্থক্য থাকবে। গণতন্ত্র থাকবে। সবার আগে বাংলাদেশ। এই হচ্ছে আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। নববর্ষের এই দিনে সারা শহর আনন্দে ভাসছে।
মনোয়ারুল হক/
