মাগুরায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের ১ ঘন্টা পরেই আগুন-ভাঙচুর, আটক ৩

নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), আলোকিত সময়, (৬ মার্চ) : গতকাল ৫ ই মার্চ ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার মাগুরায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাজনীতি নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
তবে উদ্বোধনের ১ ঘণ্টা পরই সেখানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় বিক্ষুব্ধরা কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি পতাকা উত্তোলনের বেদি ভেঙে ফেলে বাংলাদেশের জাতীয় পতাকাটি সম্মানের সহিত বুকে জরিয়ে রেখে রাস্তার মাঝখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরক, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সনিয়া খাতুন এবং ওসমান নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ নেতা এনামুল হক হিরক আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ জন নেতা-কর্মীকে নিয়ে শহরের জামরুলতলা এলাকায় ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন।
তারা দলীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ না করলেও কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোনাজাত করে কার্যালয় উদ্বোধনের ঘোষণা দেন।
পরে তারা স্থান ত্যাগ করলে কিছুক্ষণ পরই স্থানীয় বিক্ষুব্ধরা ঘটনাস্থলে এসে সেখান থেকে পতাকা খুলে নিয়ে পতাকা উত্তোলনের বেদি ভাঙচুর করে। একপর্যায়ে তারা রাস্তার মাঝখানে পতাকায় আগুন দেয়। একই সঙ্গে আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে থাকা কাঠের টেবিল ও চেয়ারেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এবিসি নিউজ কে জানান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারপরও যারা আইন অমান্য করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ