সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১৮ ফেব্রুয়ারি) : দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন।

প্রধানমন্ত্রী বেলা ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন। এরপর দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ